সোনারগাঁও উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন - News Of Sonargaon

শিরোনাম

Friday, September 25, 2026

সোনারগাঁও উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা আহ্বায়ক কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির পক্ষ থেকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।


অনুমোদিত কমিটিতে মোস্তফা খন্দকারকে আহ্বায়ক করা হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জামান শিকদার ও মোহাম্মদ আফজাল মিয়া।


এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী রউফ, তারেক মাহমুদ জর্জ, মো. মাসুদ রানা, মো. পনির হোসেন ও আনিসুর রহমান।


কমিটিতে সদস্য সচিব করা হয়েছে খন্দকার পনিরকে এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে মো. হাসিবুল ইসলামকে।


যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন ক্যামেলিয়া আফরিন, ওয়াহিদুল ইসলাম, মোস্তফা কামাল, মো. মাহফুজ, সাথী আক্তার, অমিত হোসেন ও মাওলানা আজিজুল ইসলাম।


নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক মুবাশ্বির আহমেদ (সরদার), সদস্য সচিব জোবায়ের হোসেন এবং সাংগঠনিক সম্পাদক নীরব রায়হানের স্বাক্ষরে সোনারগাঁও উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়।