নিউজ ডেস্ক, নিউজ অফ সোনারগাঁও
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হওয়ার চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন স্বামী শরীফ ও স্ত্রী রোজিনা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁদের মৃত্যু হয়।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার তাঁদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
চিকিৎসক জানান, রোজিনার শরীরের ৬০ শতাংশ এবং শরীফের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। গুরুতর অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। একই ঘটনায় রোজিনার ভাই রিয়াজের শরীরের ৪০ শতাংশ এবং রনি নামে আরেক যুবকের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।
গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দুই পরিবারের চারজন দগ্ধ হন। তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
এ ছাড়া একই দিন ফতুল্লায়
রাসায়নিকে দুই শ্রমিক দগ্ধ হন। নগরীর দেওভোগে একটি বাড়িতে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের
পৃথক ঘটনায় নারী-পুরুষসহ আরও তিনজন আহত হন।