সোনারগাঁওয়ে স্কুল শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ - News Of Sonargaon

শিরোনাম

Tuesday, July 28, 2026

সোনারগাঁওয়ে স্কুল শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ



সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

আগামী পাঁচ বছরে সোনারগাঁও উপজেলা ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় দুই লাখ বৃক্ষরোপণের অংশ হিসেবে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের উদ্যোগে নোয়াগাঁও হাই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

 

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি এবং 'One Student, One Tree' প্রজেক্টকে সফল করতেই মঙ্গলবার (২৮ জুলাই) এ কার্যক্রমের আয়োজন করে নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন- পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস এবং এলাকাকে সবুজায়িত করার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজকদের পক্ষ থেকে প্রতিজন শিক্ষার্থীকে অন্তত একটি করে চারা গাছ রোপণ ও সেটির সঠিক পরিচর্যা করার আহ্বান জানানো হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব, সোনারগাঁও থানা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান, সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক, নোয়াগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান, নোয়াগাঁও ইউনিয়ন কৃষকদলের সভাপতি কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন জীবনসহ বিএনপির অন্যান্য নেতারা।