সোনারগাঁওয়ে খাসির মাংসে পানি মিশিয়ে বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা - News Of Sonargaon

শিরোনাম

Wednesday, July 29, 2026

সোনারগাঁওয়ে খাসির মাংসে পানি মিশিয়ে বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা



সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলায় খাসির মাংসে পানি মিশিয়ে বিক্রির দায়ে আব্দুল বাতেন (৫৫) নামের এক মাংস ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


বুধবার বেলা সারে ১০টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজার এলাকায় অভিযান চালিয়ে কাঁচপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম এ অর্থদণ্ড দেন।


মাংস ব্যবসায়ী বাতেন উপজেলার বারদী ইউনিয়নের দৈলরদী গ্রামের মৃত এলাহী ব্যাপারীর ছেলে।সে দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাংস বিক্রি করেন।


জানা যায়, মোগরাপাড়া চৌরাস্তা বাজার এলাকায় খাসির মাংসে পানি মিশিয়ে বিক্রির দায়ে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭০ হাজার টাকা জড়িমানা অনাদায়ে ১৫ দিনের জেল দন্ডিত করা হয়। এ সময় মাংস ব্যবসায়ী আব্দুল বাতেন তার অপরাধ স্বীকার করেন এবং ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।


এ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন, উপজেলা প্রানীসম্পদ অফিসার মোছাম্মৎ নইফা বেগম, পেশকার বায়েজিদ ও সোনারগাঁ থানা পুলিশের এসআই পারভেজসহ সঙ্গীয় ফোর্স। এসময় উপস্থিত ছিলেন, ফিল্ড ফ্যাসিলেটর মোঃ ইকবাল হোসেন।


এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম জানান, ভোক্তাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস ও খাদ্যপণ্য নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। পশু চিকিৎসকের ছাড়পত্র ছাড়া পশু জবাই ও মাংস বিক্রির বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।