সোনারগাঁওয়ে ধর্মান্তরিত হয়ে বিয়ে, অত:পর স্ত্রীকে ছেড়ে যাওয়ার অভিযোগ - News Of Sonargaon

শিরোনাম

Friday, June 12, 2026

সোনারগাঁওয়ে ধর্মান্তরিত হয়ে বিয়ে, অত:পর স্ত্রীকে ছেড়ে যাওয়ার অভিযোগ



সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ধর্ম পরিবর্তন করে বিয়ে করার পর ৮ বছরের সংসার ছেড়ে চলে যাওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।


অভিযোগ অনুযায়ী, সোনারগাঁ পৌরসভার বাড়ীরঘু ভাংগা এলাকার প্রদীপ চন্দ্র দাস ইসলাম ধর্ম গ্রহণ করে ‘হিমেল’ নাম ধারণ করেন এবং মুসলিম রীতি অনুযায়ী হাসনা বেগমকে বিয়ে করেন। দীর্ঘ ৮ বছর সংসার করার পর সন্তান নেওয়া নিয়ে বিরোধের জেরে তিনি স্ত্রীকে ছেড়ে চলে যান বলে অভিযোগ রয়েছে।


হাসনা বেগম বলেন, প্রদীপ চন্দ্র দাস ইসলাম ধর্ম গ্রহণ ও বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মূলত তাকে বিয়ে করার উদ্দেশ্যে। বর্তমানে তিনি আবার আগের ধর্মীয় পরিচয়ে ফিরে গিয়ে নিজ পৈতৃক বাড়িতে বসবাস করছেন।


ভুক্তভোগী হাসনা বেগম আরো বলেন, “বিশ্বাস করে যার সঙ্গে সংসার শুরু করেছিলাম, তিনি আমাকে একা ফেলে চলে গেছেন। আমি আমার অধিকার ও ন্যায়বিচার চাই। প্রদীপ চন্দ্র দাস ধর্ম পরিবর্তন সংক্রান্ত হলফনামা সম্পাদন করেছিলেন এবং পরবর্তীতে মুসলিম বিবাহ আইন অনুযায়ী তাদের বিবাহ নিবন্ধন সম্পন্ন হয়।


ভুক্তভোগী হাসনা বেগম বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলা আদালতে একটি মামলা দায়ের করেন। এই মামলায় গ্রেফতার হয়ে ইতিমধ্যে প্রদীপ চন্দ্র দাস ৭ দিন জেল খেটে গত ১জুন জামিনে বের হোন। 


অভিযোগের বিষয়ে অভিযুক্ত প্রদীপ চন্দ্র দাসের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।


ভুক্তভোগী পক্ষ বিষয়টির সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে।