সোনারগাঁওয়ে ঝালমুড়ির টাকা চাওয়ায় মুড়ি বিক্রেতাকে পিটিয়ে আহত - News Of Sonargaon

শিরোনাম

Thursday, June 11, 2026

সোনারগাঁওয়ে ঝালমুড়ির টাকা চাওয়ায় মুড়ি বিক্রেতাকে পিটিয়ে আহত



নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঝালমুড়ি খেয়ে মূল চাওয়ায় এক ঝালমুড়ি বিক্রেতাকে কাঠের চেলা দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। 


বুধবার (১০ জুন) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের রাউতগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, পার্শ্ববর্তী পেচাইন এলাকার মৃত আব্দুল বাতেনের ছেলে মো. শফিকুল ইসলাম (৪০) ঝালমুড়ি বিক্রির জন্য রাউতগাঁও এলাকায় গেলে একই এলাকার হেলাল উদ্দিনের ছেলে মো. মোক্তার হোসেন (৪৫) তার কাছ থেকে ঝালমুড়ি বানিয়ে খান। খাওয়া শেষে মুড়ি বিক্রেতা শফিক টাকা চাইলেই মোক্তার ক্ষেপে যায়। টাকা না দিয়ে উল্টা কাঠের চেলা দিয়া শফিককে এলোপাতাড়ি পিটাতে থাকে।


স্থানীয় প্রত্যক্ষদর্শীরা আরো জানান, হামলায় শফিকুল ইসলামের মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত মোক্তার হোসেন পালিয়ে যান।


এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনার বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কিনা, তা জানা যায়নি। মাত্র কয়েক টাকার জন্য একজন ক্ষুদ্র ব্যবসায়ীর উপর এমন নৃশংস হামলার ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে।