সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (শ্রেষ্ঠ কলেজ) হিসেবে নির্বাচিত হয়েছে সোনারগাঁ স্টার ফ্লাওয়ার শাহ আলী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজ। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছ থেকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে “শ্রেষ্ঠ কলেজ” সম্মাননা ক্রেস্ট গ্রহণ করা হয়েছে।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, ২০১০ সালে প্রতিষ্ঠিত সোনারগাঁ স্টার ফ্লাওয়ার শাহ আলী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বর্তমানে ছয়টি উপজেলার শিক্ষার্থীরা এ প্রতিষ্ঠানে অধ্যয়ন করছে।
প্রতিষ্ঠানটির দুই প্রতিষ্ঠাতা জনাব শাহ আলী ও জনাব রফিকুল ইসলাম শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এছাড়া শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রশাসন এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের সহযোগিতায় প্রতিষ্ঠানের শিক্ষার মান দিন দিন উন্নত হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এ অর্জনের জন্য শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, এলাকাবাসী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও সকলের সহযোগিতা কামনা করেছেন।
তাদের মতে, এ সাফল্য শুধু প্রতিষ্ঠানের নয়, বরং শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টা ও ভালোবাসার ফল।
