সোনারগাঁওয়ে চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিলেন এনসিপি নেতা শাকিল সাইফুল্লাহ - News Of Sonargaon

শিরোনাম

Tuesday, June 9, 2026

সোনারগাঁওয়ে চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিলেন এনসিপি নেতা শাকিল সাইফুল্লাহ



সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র তরুণ নেতা শাকিল সাইফুল্লাহ।


সম্প্রতি স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেন। এ সময় তিনি পিরোজপুর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন।


শাকিল সাইফুল্লাহ বলেন, “জনগণের সেবা করার লক্ষ্য নিয়েই রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি। পিরোজপুর ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে আমি কাজ করতে চাই। জনগণ সুযোগ দিলে তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো।”


তিনি আরও বলেন, ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং সাধারণ মানুষের মতামত ও প্রত্যাশার ভিত্তিতেই চেয়ারম্যান পদে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন।


স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শিক্ষিত ও তরুণ নেতৃত্ব হিসেবে শাকিল সাইফুল্লাহর প্রার্থিতা ইউনিয়নজুড়ে নতুন মাত্রা যোগ করেছে। ইতোমধ্যে তার প্রার্থিতা ঘোষণা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।


আসন্ন নির্বাচনে পিরোজপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন তিনি।