হোসেনপুর শিশু বিদ্যানিকেতনে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সম্পন্ন - News Of Sonargaon

শিরোনাম

Saturday, May 2, 2026

হোসেনপুর শিশু বিদ্যানিকেতনে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সম্পন্ন



সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হোসেনপুর শিশু বিদ্যানিকেতনে বার্ষিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং এসকেএ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।


শনিবার (২ মে ২০২৬) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানটি হোসেনপুর ডিগ্রি কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়।


প্রতিষ্ঠানের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মো. আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মোস্তাক আহম্মেদ, মো. রাশেদুল ইসলাম, মো. আশরাফুল আলম, মো. আব্দুল বাছেদ, মো. মেজবাহ উদ্দিন আহম্মেদ (স্বপন), মো. আরিফুল ইসলাম (রিপন), মো. শফিকুল ইসলাম ও মো. আনিছুল রহমান।


এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. জাফর ইকবাল (জুয়েল) এবং অধ্যক্ষ মো. আরিফা আক্তারসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।


প্রধান অতিথির বক্তব্যে মো. আক্তার হোসেন বলেন, হোসেনপুর শিশু বিদ্যানিকেতন একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। তিনি শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি নৈতিকতা ও সাংস্কৃতিক চর্চায় প্রতিষ্ঠানটির ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এর পাশে থাকার আশ্বাস দেন।


সভাপতির বক্তব্যে মো. মোয়াজ্জেম হোসেন বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সহ-শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করা সময়ের দাবি। তিনি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


সকাল ১১টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য, গান, আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


বিকালে আমন্ত্রিত অতিথি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।