সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সৌদি প্রবাসীর বাড়িতে দিনে-দুপুরে চুরির ঘটনায় ২০ লক্ষ টাকার মালামাল লুট হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (৭ মে) সকালে উপজেলার আনন্দবাজার টেঙ্গারচর এলাকার সৌদি প্রবাসী সিরাজুল ইসলামের স্ত্রী শামীমা আক্তার বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সৌদি প্রবাসীর শামীমা বলেন, গতকাল দুপুর ২ টায় বাড়ির ফার্নিচার কেনার জন্য মোগরাপাড়া চৌরাস্তায় গেলে বাড়ি ফাঁকা পেয়ে বাথরুমের এডজাস্ট ফ্যান ভেঙ্গে ঘরে ডুকে তরকারী কাটার বটি দিয়ে আলমারি ভেঙে ভেতরে থাকা ১০ ভরি স্বর্ণ, ৩ ভরি রুপা, ২০০ সৌদির রিয়াল ও নগদ ৮০ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো: মুহিবুল্লাহ বলেন, এই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। খুব শীঘ্রই জড়িতদের কে আইনের আওতায় আনা হবে।
