সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
ক্লাস টেস্টের অতিরিক্ত ফি'র নামে শিক্ষা মন্ত্রণালয়ের বিধিনিষেধ ভঙ্গ করছে সোনারগাঁ সরকারী কলেজ।
সোমবার (৪ মে) দুপুরে সোনারগাঁও সরকারি কলেজ ক্যাম্পাসে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা রশিদ ছাড়া ক্লাস টেস্টের ফি'র নামে ১৮০ টাকা করে আদায়ের অভিযোগ করেন।
সরেজমিনে সোনারগাঁও সরকারি কলেজের একাদশ শ্রেণীর ১৩০১ জন শিক্ষার্থীদের কাছ থেকে রশিদ ছাড়া ক্লাস টেস্টের ফি'র নামে ১৮০ টাকা করে আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
সোনারগাঁও সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কামরুল হাসান শাওন বলেন, আমাদের এর আগেও সিটি পরীক্ষা নিছে কিন্তু কোন ফি নেয় নাই। এবারই প্রথম ক্লাস টেস্টের জন্য ১৮০ টাকা করে ফি নিচ্ছে। আমরা মানি রিসিট চেয়েছি দেয় না। সরকারি কলেজে এভাবে সিটি পরীক্ষায় ফি তো কোন কলেজেই নেয় না।
সোনারগাঁও সরকারি কলেজের প্রিন্সিপাল প্রফেসর আবুল কালাম অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, আমরা ছাত্রছাত্রীদের কথা ভেবেই ক্লাস টেস্টের ফি'র নিচ্ছি।
উল্লেখ্য যে, সরকারি কলেজগুলোতে ক্লাস টেস্ট বা অভ্যন্তরীণ পরীক্ষার ফি নেওয়ার ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। সাধারণত সরকারি কলেজগুলোতে অতিরিক্ত ফি আদায় নিষিদ্ধ এবং ফি কাঠামো অনুমোদিত হতে হয়।
