সোনারগাঁওয়ে সরকার বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে সিয়াম গ্রেফতার - News Of Sonargaon

শিরোনাম

Sunday, May 31, 2026

সোনারগাঁওয়ে সরকার বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে সিয়াম গ্রেফতার



সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সিয়াম (২৫) নামের এক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুর ১টা ৪৫ মিনিটে উপজেলার বাড়ি-চিনিষ এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সিয়াম বাড়ি চিনিশ এলাকার মাসুম মিয়ার ছেলে।


গত ২২ মে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল খান শান্তের নেতৃত্বে সংঘটিত নাশকতার ঘটনায় সিয়াম ও তার সহযোগীদের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, ওই ঘটনার পর থেকেই সিয়াম আত্মগোপনে ছিল। সিয়াম সম্পর্কে নাজমুল খান শান্তের আপন ছোট ভাই।  


এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত সিয়ামের বিরুদ্ধে সরকার বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ পেয়েছি। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।