সোনারগাঁওয়ের ঈদে বোনের বাড়িতে বেড়াতে যাওয়া নিয়ে স্বামীর সাথে ঝগড়ার পর গৃহবধূর আত্মহনন - News Of Sonargaon

শিরোনাম

Sunday, May 31, 2026

সোনারগাঁওয়ের ঈদে বোনের বাড়িতে বেড়াতে যাওয়া নিয়ে স্বামীর সাথে ঝগড়ার পর গৃহবধূর আত্মহনন



সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে পারিবারিক কলহের জেরে তৃষা (২২) নামে এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে।


রবিবার (৩১মে) সকাল আনুমানিক ১১ টার সময় গৃহবধূর  নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।


​পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে জামপুর ইউনিয়নের ভাদুড়ীকান্দী এলাকার মোঃ আরজু মিয়ার ছেলে মো: সোহাগ মিয়ার সাথে পারিবারিকভাবে বিয়ে হয় একই ইউনিয়নের কদমতলী এলাকার মৃত নূর ইসলামের মেয়ে তৃষার। দীর্ঘ সাত বছরের বিবাহিত জীবনে এই দম্পতির কোনো সন্তান ছিল না।


​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদে বোনের বাড়ি যাওয়া কে কেন্দ্র করে স্বামীর সাথে তৃষার ঝগড়া হয়।  পরবর্তীতে  নিহতের ননদ  সিলিং ফ্যানের সাথে তার ভাবীকে  ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন  পুলিশে খবর দেয়।


​ঘটনার খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আব্দুল হক ও এসআই সেলিমের নেতৃত্বে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।


সোনারগাঁ থানার ওসি গোলাম সরোয়ার জানান, "খবর পেয়ে আমরা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন (পোস্টমর্টেম রিপোর্ট) হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।