পিকআপ লুটের ঘটনায় পুলিশের সাঁড়াশি অভিযান, পিকআপ ও মালামালসহ আটক ৭ - News Of Sonargaon

শিরোনাম

Monday, May 25, 2026

পিকআপ লুটের ঘটনায় পুলিশের সাঁড়াশি অভিযান, পিকআপ ও মালামালসহ আটক ৭



সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৯৭৫ কেজি রিসাইকেল প্লাস্টিক দানা লুটের ঘটনায় জড়িত চক্রের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে এবং লুট হওয়া অধিকাংশ মালামাল উদ্ধার করা হয়েছে।


সংবাদ সম্মেলনে সোনারগাঁ থানার তদন্ত ওসি জামাল হোসেন বলেন, ২৩ মে রাতে সংঘবদ্ধ একটি ডাকাত চক্র এশিয়ান হাইওয়ের ললাটিতে সংস্কারের কাজের নামে পিকআপ গাড়ি থামিয়ে চালক ও হেলপারকে মারধর করে গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়। পরে প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ললাটি এলাকা থেকে ৭ জনকে আটক করা হয়।


তিনি আরো জানান, আটককৃতদের কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ১৯৭৫ কেজি রিসাইকেল প্লাস্টিক দানা, পিকআপের অতিরিক্ত চাকা, ব্যাটারি, নগদ টাকা ও গাড়ির বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়েছে।


সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ  গোলাম সারোয়ার বলেন, আটককৃতদের বিরুদ্ধে ডাকাতি, মাদক ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।