সোনারগাঁওয়ে বিকাশের সাড়ে ৮ হাজার টাকার জন্য পিকআপের হেলপারকে পিটিয়ে হত্যা, আটক ১ - News Of Sonargaon

শিরোনাম

Thursday, May 28, 2026

সোনারগাঁওয়ে বিকাশের সাড়ে ৮ হাজার টাকার জন্য পিকআপের হেলপারকে পিটিয়ে হত্যা, আটক ১



সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বিকাশের টাকা উত্তোলনকে কেন্দ্র করে পিকআপের চালক ও হেলপারের মধ্যে সংঘর্ষে ইমন হাসান (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে এখলাস উদ্দিন নামে একজনকে আটক করেছে পুলিশ।


বুধবার (২৮ মে) রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত ইমন হাসান সিদ্ধিরগঞ্জ থানার ইসদাইর এলাকার দুলাল মিয়ার ছেলে। তিনি একটি পিকআপের হেলপার হিসেবে কাজ করতেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিকআপচালকের বিকাশ অ্যাকাউন্ট থেকে ৮ হাজার ৫০০ টাকা উত্তোলনকে কেন্দ্র করে চালক ও হেলপার ইমনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন ইমন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


তালতলা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বলেন, পিকআপচালকের বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনকে কেন্দ্র করে দ্বন্দ্বের সৃষ্টি হয়। একপর্যায়ে সংঘর্ষে হেলপার ইমন হাসান মারা যান। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।