চরকিশোরগঞ্জে মাদককে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪ - News Of Sonargaon

শিরোনাম

Thursday, April 16, 2026

চরকিশোরগঞ্জে মাদককে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে চরকিশোরগঞ্জে মাদক ব্যবসায়ী মোতার ছেলে নাছিরকে এলাকাবাসী আটক করায় শাহ্ সুলতান গাজী (৩৫), আব্দুল্লাহ (২০) ও আল মামুন (২৩) কে পরিকল্পিতভাবে কুপিয়ে যখম করছে মাদক ব্যবসায়ীদের গ্যাং।


এই ঘটনায় শাহ্ সুলতান গাজী নিজে বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। এতে মোঃ আসলাম মিয়া (৫০), ইব্রাহিম খলিল (৩২), মোঃ আরিফ (২৭), আসিফ (২৫), মনির হোসেন (৪৫), নাছির(২৭), হিরন (৩৮) কে আসামী করে তিনি বলেন, নাসিরকে মাদকসহ আটকের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছ। আমাদের উপর হামলার ঘটনা পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে কুপিয়ে যখম করে।


স্থানীয়রা জানান, সোনারগাঁ থানায় অভিযোগকারী নাসির উদ্দিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।রোববার বিকেলে চরকিশোরগঞ্জ মার্কেট সংলগ্ন মোশাররফের দোকানের কাছে তাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী আটক করে দেহ তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে ৬পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে এলাকাবাসী বিষয়টি সোনারগাঁ থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের উপস্থিতিতে ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ করে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।


অভিযুক্ত নাছির উদ্দীন বলেন, আমার কাছে দীর্ঘদিন যাবত মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় আমার উপর তারা হামলা চালিয়ে মিথ্যা নাটক সাজাচ্ছে। আমাকে বাচাতে গিয়ে আরিফ নামে একজন আহত।বর্তমানে আমরা পলাতক রয়েছি।


সোনারগাঁও থানার ওসি মুহাম্মদ মুহিবুল্লাহ বলেন, এই ঘটনায় উভয় পক্ষ থেকে অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।