সোনারগাঁওয়ে দুই গ্রুপের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়ায় আহত ১ - News Of Sonargaon

শিরোনাম

Thursday, April 16, 2026

সোনারগাঁওয়ে দুই গ্রুপের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়ায় আহত ১



সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের দুই গ্রুপের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়ায় আহত ১


গতকাল দুপুর দেড় টায় স্কুল সংলগ্ন সোনা মিয়া মেম্বারের বালুর মাঠে একা পেয়ে রাসেল (২২) নামে এক যুবককে কুপিয়ে মারাত্মক জখম করে।


রাসেলের ভাই রাকিব খাসেরগাঁও এলাকার ওয়াসকুরুনীর ছেলে মারুফ (১৯), ওয়াসকুরুনী (৪২), যুবরাজ (১৯), মোমেন (২০), ফয়সাল (১৮), জিয়া (২০) সহ অজ্ঞাত ১০-১২ জনের নামে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।


গুরুতর আহত রাসেল বলেন, স্কুলে দুই গ্রুপের মধ্যে তর্কাতর্কির সামান্য তুচ্ছ বিষয় নিয়ে গালাগালি করায় তার প্রতিবাদ করায় উত্তেজিত হয়ে আমার উপর হামলা চালায় আসামীরা। 


সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো: মুহিবুল্লাহ বলেন, এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।