সোনারগাঁওয়ে ছিনতাইয়ের শিকার ডিজেল ব্যবসায়ী থানায় অভিযোগ করায় পুনরায় হামলা, আহত ১ - News Of Sonargaon

শিরোনাম

Thursday, April 16, 2026

সোনারগাঁওয়ে ছিনতাইয়ের শিকার ডিজেল ব্যবসায়ী থানায় অভিযোগ করায় পুনরায় হামলা, আহত ১



সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

সোনারগাঁওয়ে ডিজেল ও জ্বালানি তেল ব্যবসায়ীর নাছির উদ্দীন (২৭) নামে এক ব্যক্তির উপরসন্ত্রাসী হামলা ও সাড়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের শিকার হওয়ার পর সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করায় পুনরায় হামলা চালিয়েছে অভিযুক্তরা। 


গত সোমবার ছিনতাই ও হামলার শিকার নাছির উদ্দীন নিজে বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করলে তার স্বাক্ষী হিসেবে আরিফ হোসেন (২৬) কে রাখা হয়। পরে (১৫ এপ্রিল) সেই স্বাক্ষী আরিফের উপর হামলা চালায় শাহাদাত (৩০), শাহ্ সুলতান গাজী (৩৫), আব্দুল্লাহ (২০) ও আল মামুন (২৩)। 


সোনারগাঁ থানায় আরিফের অভিযোগ সূত্রে জানা যায়, হাতে ও পিঠে দেশীয় অস্ত্রের কোপের কারণে তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।


তিনি বলেন, কয়েক মামলার আসামী আওয়ামী লীগের দোসর শাহাদাতের নেতৃত্বে প্রথমে জ্বালানি তেল ব্যবসায়ী নাছির তারপর আমি স্বাক্ষি দেয়ায় আমার উপরে হামলা চালানো হয়েছে। চর কিশোরগঞ্জের ত্রাস এই গ্যাংকে অতিশীঘ্রই গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নিয়ে এই এলাকায় সন্ত্রাস ও ছিনতাই নির্মুলে পুলিশের সহযোগিতা চাই।


অভিযুক্ত শাহাদাত হোসেন বলেন, আমরা মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়ার চেষ্টা করায় আমাদের উপর হামলা ও অপবাদ দেয়া হচ্ছে। 


অভিযুক্ত শাহ সুলতান গাজী বলেন, নাছির উদ্দীন চরকিশোরগঞ্জে আমাদের হাতে মার খেয়ে আজ থানা থেকে পুলিশ নিয়ে আসছে। পুলিশ তদন্ত করে গেছে। আমার বিরুদ্ধে অভিযোগ সত্যি না। 


সোনারগাঁও থানার ওসি মুহাম্মদ মুহিবুল্লাহ বলেন, এই ঘটনায় উভয় পক্ষ থেকে অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।