সোনারগাঁওয়ে কোস্ট গার্ডের অভিযানে আড়াই কোটি টাকার চিংড়ির রেণু আটক - News Of Sonargaon

শিরোনাম

Wednesday, April 15, 2026

সোনারগাঁওয়ে কোস্ট গার্ডের অভিযানে আড়াই কোটি টাকার চিংড়ির রেণু আটক



সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা অভিযানে প্রায় ৪৭ লাখ ৩৪ হাজার পিস অবৈধ চিংড়ি রেণু উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩৬ লাখ টাকা।


বুধবার (১৫ এপ্রিল) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন এর সত্যতা নিশ্চিত করেছেন।


এর আগে মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত সোনারগাঁয়ের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়। জব্দকৃত চিংড়ি রেণুগুলো নারায়ণগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।


লে. কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, এই ঘটনায় মাইক্রোবাসগুলোর চালক ও হেল্পারদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের মাইক্রোবাস সহ ছেড়ে দেয়া হয়েছে। দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও জীববৈচিত্র রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।