সোনারগাঁওয়ের চিলারবাগ এলাকায় নাসির কমিশনারের বাড়ির সামনে থেকে গত (৩১ মার্চ) মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে মাছ ব্যবসায়ী মাসুম (৩০) কে অপহরণ করে সিএনজিতে করে উঠিয়ে নেয়ার সময় যাদুঘরের ১নং গেটের সামনে জ্যামে আটকে গেলে স্থানীয় এলাকাবাসীর হাতে আটক হয় অপহরণকারী শাওন (৩২), ফারুক (২৮) সহ আরো ১জন। পরে সুযোগ বুঝে সিএনজি ড্রাইভার পালিয়ে গেলেও আটক দুই অপহরণকারীকে গণধোলাই দেয় স্থানীয়রা।
অপহরণকারী শাওন (৩২) লাঙ্গলবন্ধ এলাকার নুরুজ্জামান মোল্লার মেয়ের জামাই। তার ভাষ্যমতে, তার শাশুড়ী রুমা বেগম (৪২) আষাঢ়িয়ারচর এলাকার বাসিন্দা মাসুমকে নিয়ে পালিয়ে গেছে। তাই তার শশুর মাসুমকে উঠিয়ে নিতে দলবল সহ তাকে পাঠিয়েছে।
শাশুড়ি রুমা বেগম (৪২) বলেন, আমি নুরুজ্জামান মোল্লাকে গত ৩০ মার্চ ২০২৬ইং আদালতের মাধ্যমে তালাক দিয়ে বাড়ি থেকে নিজ ইচ্ছায় বের হয়ে এসেছি। আমি আমার মামার বাড়ি রুপসীতে অবস্থান করছি কারো সাথে পালিয়ে যাইনি।
এই ঘটনায় অপহরণকারী শাওন ও ফারুকসহ ৩জনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন অপহরণের চেষ্টাকালে উদ্ধার হওয়া কথিত পরকিয়া প্রেমিক মাসুম।
সোনারগাঁ থানা পুলিশের অফিসার ইনচার্জ মো: মুহিবুল্লাহ বলেন, খবর পেয়ে অপহরণকারী দুজনকে আটক করে মামলা দায়েরের পর তাদের কে আদালতে প্রেরন করা হয়েছে।
