সোনারগাঁ সরকারি কলেজে বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যো‌গিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান - News Of Sonargaon

শিরোনাম

Thursday, April 2, 2026

সোনারগাঁ সরকারি কলেজে বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যো‌গিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের সোনারগাঁ সরকারি কলেজে বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যো‌গিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।


বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে কলেজ ক্যাম্পাসে বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যো‌গিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর মো: আবুল কালাম।



বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যো‌গিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজক কমিটির আহবায়ক সহযোগী অধ্যাপক মোজাম্মেল হকের তত্ত্বাবধানে ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, হাইজাম্প, গোলক নিক্ষেপ সহ ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মচারীদের জন্য নানাবিধ খেলাধুলার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। 


খেলাধুলা শেষে ঝাকঝমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়।


এসময় সোনারগাঁও সরকারি কলেজে শিক্ষকদের মধ্যে জাকির হোসেন, শেখ মুহাম্মদ আলী আক্কাস, জান্নাতুল ফেরদৌস, ও দিল আফরোজা উপস্থিত ছিলেন।