বারদীতে সরকারি চাকুরিজীবীর উপর সন্ত্রাসী হামলা - News Of Sonargaon

শিরোনাম

Sunday, April 12, 2026

বারদীতে সরকারি চাকুরিজীবীর উপর সন্ত্রাসী হামলা



সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী বাজারে নোয়াগাঁও ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক সরকারি চাকুরিজীবী কবির হোসেন মৃধার উপর ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।


রবিবার (১২ এপ্রিল) বিকেলে বারদী বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।


অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী রুবেল, মাসুল, সোহান, রাতুল, ফয়সাল, সজিবসহ স্থানীয় ৩০-৪০ জনের একটি সংঘবদ্ধ দল আকস্মিকভাবে কবির হোসেন মৃধার উপর হামলা চালায়। এসময় তাকে রক্ষা করতে গেলে তার ভাগিনা ফাহাত, ফাহিম ও হাসিব সাজুও হামলার শিকার হন।


হামলায় আহতরা গুরুতর জখম হন এবং স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।


এ বিষয়ে ভুক্তভোগী পরিবার জানায়, হামলাকারীরা পূর্ব পরিকল্পিতভাবে এই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে এবং তারা দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।


এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।