সোনারগাঁওয়ে ঐতিহাসিক নিদর্শন সুলতান গিয়াস উদ্দিন আযম শাহ্'র মাজার সংরক্ষণে জেলা প্রশাসনের উদ্যোগ - News Of Sonargaon

শিরোনাম

Sunday, April 5, 2026

সোনারগাঁওয়ে ঐতিহাসিক নিদর্শন সুলতান গিয়াস উদ্দিন আযম শাহ্'র মাজার সংরক্ষণে জেলা প্রশাসনের উদ্যোগ



সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়য়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের মোগরাপাড়া শাহচিলাপুরে অবস্থিত সুলতান গিয়াস উদ্দিন আযম শাহ্'র মাজার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রায়হান কবির।


রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে সুলতান গিয়াস উদ্দিন আযম শাহ্'র মাজারটি পরিদর্শন করেন তিনি।


এ সময় জেলা প্রশাসক রায়হান কবির বলেন, সোনারগাঁও একটি ঐতিহাসিক স্থান তাই এই অঞ্চলে অনেক দেশী বিদেশী পর্যটকরা আসেন। পর্যটকদের সুবিধার্থে অজুখানা, পাবলিক টয়লেট সহ প্রাথমিক ভাবে বিভিন্ন সেবা প্রদানের জন্য এখানে উন্নয়ন কাজ করা হবে। যাতে করে পর্যটকরা কোন রকম অসুবিধার সম্মুখীন না হয়। এসময় জেলা প্রশাসক মাজারে শান্তি শৃঙ্খলা ও ভক্তদের চলাচল স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।


পরিদর্শনকালে ডিসির সঙ্গে এডিসি জেনারেল সিফাত উদ্দিন,  উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আসিফ আল জিনাত, সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, সোনারগাঁ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের স্টাফ অফিসার আল আমিন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক, সোনারগাঁ থানার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমানসহ স্থানীয় মেম্বারগন উপস্থিত ছিলেন।