সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়ন হোসেনপুর বাজার বিসমিল্লাহ্ ফার্নিচার টেলিকম এন্ড ভ্যারাইটিজ স্টোর দোকানে দিনেদুপুরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) শুক্রবার দুপুর ১টা ২৫ মিনিটে জুমার নামাজ আদায় করার সময় ফাঁকা পেয়ে হোসেনপুর বাজার বিসমিল্লাহ্ ফার্নিচার টেলিকম এন্ড ভ্যারাইটিজ স্টোরের পিছনের টিন কেটে ৪ লক্ষ টাকা নিয়ে গেছে চোরের দল।
এব্যাপারে ফার্নিচার টেলিকম এন্ড ভ্যারাইটিজ স্টোরের মালিক মোঃ নাহিদ বলেন, চোর তার দোকানের পিছনে'র টিন কেটে প্রায় এই ঘটনাটি ঘটিয়েছে। এ চুরি সংঘটিত হওয়ার ব্যবসায়ী মহলের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
চুরির ঘটনায় সোনারগাঁ থানায় এক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
