সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
সম্প্রতি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেলের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের হয়রানি, জমি দখল ও নানা অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় কার্যালয় থেকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে।
শনিবার (১৪ মার্চ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত নোটিশে সোনারগাঁও থানা যুবদলের যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেলকে যুবদলের ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে স্বশরীরে আগামী ১৫ মার্চ বিকাল ৩টায় উপস্থিত হয়ে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন-এর সম্মুখে তার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নোটিশে আরো জানানো হয়, সোনারগাঁওয়ে সংঘটিত একটি জনসম্পৃক্ত আন্দোলনে জড়িত স্থানীয় অধিবাসীদের নানাভাবে হয়রানি করার অভিযোগ উত্থাপিত হয়েছে এমতাবস্থায় সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না— তার সঠিক ও গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে হবে।
উল্লেখ্য যে, নির্বাচন পরবর্তী সময়ে যুবদল নেতা নুরে ইয়াসিন নোবেলের বিরুদএকাধিক জমি দখল ও অত্যাচারের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে কেন্দ্রীয় কার্যালয় এ বিষয় গুলো কঠোরহস্তে দমন করতেই তাকে কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা হয়েছে বলে জানান স্থানীয় বিএনপি ও যুবদল নেতারা।
