সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
"বন্ধুর সাথে বন্ধুর পথ পাড়ি দেবো হোক শপথ" এই প্রতিপাদ্যকে আঁকড়ে ধরে বন্ধুত্বের টানে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের এসএসসি ও এইচএসসি ০৭০৯ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বাদ আসর উপজেলার টিপরদী এলাকায় পানাম ফুড পার্ক রেস্টুরেন্টে শতাধিক বন্ধুদের উপস্থিতিতে ৪র্থ বারের মতো আয়োজনটি সম্পন্ন হয়েছে।
আয়োজন সম্পর্কে ০৭০৯ ব্যাচের নাহিদ হোসেন মুরাদ বলেন, আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের এই মিলনমেলার টানা ৪ বছর পূর্ণ হলো। পানাম ফুড পার্কের এই বিকেলটা শুধু ইফতারের ছিল না, ছিল এক টুকরো সোনালী শৈশবে ফিরে যাওয়ার। দোয়া মাহফিলে আমরা স্মরণ করেছি আমাদের সেইসব বন্ধুদের, যারা আজ আমাদের মাঝে নেই।
তিনি আরো বলেন, বন্ধুত্বের এই বন্ধন অটুট থাকুক আজীবন।আগামীতেও আমরা এভাবেই কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলবো।
