সোনারগাঁওয়ে ৫ মাসের অন্তঃসত্ত্বার সঙ্গে ‘ধর্ষকের’ বিয়ে - News Of Sonargaon

শিরোনাম

Thursday, June 20, 2024

সোনারগাঁওয়ে ৫ মাসের অন্তঃসত্ত্বার সঙ্গে ‘ধর্ষকের’ বিয়ে


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

ধর্ষণের কারণে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন প্রতিবন্ধী নারী। পরে তাকে করানো হয় গর্ভপাত। পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে আবারও তাকে ধর্ষণ করেন একই ব্যক্তি। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা নারীকে এবার বিয়ে দেওয়া হয়েছে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে। অভিযোগ আছে, প্রভাবশালীদের চাপে থানা-পুলিশ করেননি বাবা। লিখিত কিছু না পেয়ে ব্যবস্থা নেয় নিল। 


ঘটনাটি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চরাঞ্চল নুনেরটেক এলাকার। ৩০ বছরের ওই নারীর সঙ্গে বিয়ে হয়েছে দুই সন্তানের বাবা কামাল হোসেনের। পাঁচ লাখ টাকা কাবিনে গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদের বিয়ে পড়িয়েছেন স্থানীয় এক কাজী। 

 

প্রতিবন্ধী ওই নারী ছোটবেলায় তার মাকে হারান। স্বজনদের অভিযোগ, বছর তিনেক আগে কামাল তাকে প্রথম ধর্ষণ করেন। তখন তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি ধামাচাপা দিতে উপজেলার একটি হাসপাতালে তার গর্ভপাত করানো হয়।