৪৬দিন পর পাওয়া গেছে সোনারগাঁও থেকে নিখোঁজ হওয়া দুই ভাইকে - News Of Sonargaon

শিরোনাম

Thursday, June 20, 2024

৪৬দিন পর পাওয়া গেছে সোনারগাঁও থেকে নিখোঁজ হওয়া দুই ভাইকে

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

পুলিশের বিচক্ষণতায় অবশেষে উদ্ধার হলো নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় স্কুল পড়ুয়া নিখোঁজ দুই শিক্ষার্থী রাফি ও রাফাত।


গেল ১৪ জুন 'নিখোঁজ দুই সন্তানকে খুঁজে পেতে মায়ের আকুতি' শীর্ষক একটি প্রতিবেদন প্রচারিত হয় ডিবিসি নিউজে। সেই প্রতিবেদনের পর নিখোঁজ রাফি ও রাফাতের ছবি প্রেরণ করা হয় দেশের সকল থানায়।


নিখোঁজ দুই সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দিতে পুরোদস্তুর মাঠে নামে পুলিশ প্রশাসন। নিখোঁজের ৪৫ দিন পর দুই সন্তানের সন্ধান পায় পুলিশ।


গেল ১৯ জুন চট্টগ্রামের ভূজপুর থেকে দুই ভাই রাফি ও রাফাতকে উদ্ধার করে নিয়ে আসা হয় সোনারগাঁওয়ে। বর্তমানে রাফি ও রাফাত সোনারগাঁও থানা পুলিশের হেফাজতে রয়েছে বলেও জানা গেছে।


এ বিষয়ে সোনারগাঁও থানার উপপরিদর্শক মো: ইমরান হোসেন জানান, গোপন সূত্রের ভিত্তিতে প্রকৃত বাবা আব্দুস সালামের বাড়ির সন্ধান পায় সোনারগাঁও থানা পুলিশ। পরবর্তীতে চট্টগ্রামের ভূজপুর থানাধীন বুহাপুর এলাকা থেকে দুই সন্তানকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত দুই ভাইকে উপযুক্ত অভিভাবকের কাছে ফিরিয়ে দিতে খুব শিঘ্রই আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।


এদিকে নারায়ণগঞ্জ জেলা 'খ' সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: বিল্লাল শেখ জানান, কথিত বাবার ঘর থেকে পালিয়ে গিয়ে চট্রগ্রামে প্রকৃত বাবা আব্দুস সালামের বাড়িতে গিয়ে আশ্রয় নেয় নিখোঁজ দুই ভাই। তবে তদন্তচলাকালীন সময়ে এ বিষয়ে পুলিশকে কোনো তথ্য দেয়নি রাফি ও রাফাতের প্রকৃত মা আঁখি আক্তার ও কথিত বাবা মো: ইউসুফ মিয়া।


নিখোঁজ দুই সন্তানকে উদ্ধারের পর পুলিশের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও সোনারগাঁও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।