সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সাদিপুর ও শম্ভুপুরা ইউনিয়নের নবনির্বাচিত ছাত্রলীগের কমিটির পক্ষ থেকে নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের সঙ্গে সৌজন্যে স্বাক্ষাত করেছেন।
মঙ্গলবার (১৮ জুন) দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের বাসভবনে সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি রাকিবুল হাসান মোল্লা ও শম্ভুপুরা ইউনিয়ন ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি ওয়াসির আহমেদ সানি'র নেতৃত্বে সৌজন্যে স্বাক্ষাতকালে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
এসময় এমপি আব্দুল্লাহ আল কায়সার ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম নবনির্বাচিত কমিটির সবাইকে ফুলেল শুভেচ্ছা জানান।
সৌজন্যে স্বাক্ষাত ও ফুলেল শুভেচ্ছাকালে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগরসহ নবনির্বাচিত কমিটির সদস্যরা।
