সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - News Of Sonargaon

শিরোনাম

Sunday, June 23, 2024

সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দেশের বৃহত্তম ও সবেচেয় পুরোন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।


রবিবার (২৩ জুন) উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল ৮টায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শান্তির বার্তাবাহক কবুতর অবমুক্ত করণ ও আনন্দ র্যালিতে অংশ নেয় উপজেলা আওয়ামী লীগ ও অঅঙ্গসংগঠনের কয়েকহাজার নেতাকর্মী।

আনন্দ র্যালির পূর্বে আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত প্রধান বলেন বক্তার বক্তব্যে বলেন, মাত্র ৯ মাসে যিনি বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মহান নেতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান কে শ্রদ্ধাভরে স্মরণ করছি। আনন্দ র্যালিতে অংশগ্রহণকারী হাজার হাজার নেতাকর্মীদের কে কৃতজ্ঞতা জানান।

এসময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মো: শহীদ বাদল।


এছাড়া মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার, সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান শামসুল ইসলাম শামসু, কাঁচপুর ইউপি চেয়ারম্যান মোশাররফ ওমর, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, রফিকুল ইসলাম নান্নু, আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক হাজী শাহ মো: সোহাগ রনি, জাকির হোসেন, কোষাধ্যক্ষ মাহবুব খান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ফজলে রাব্বি, সদস্য মাহবুব পারভেজ সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।

এসময় আলোচনা সভা শেষে নেতাকর্মীদের সাথে নিয়ে বর্ণাঢ্য আনন্দ র্যালি মোগরাপাড়া চৌরাস্তার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।