সোনারগাঁও নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অটোচালককে হত্যা করে ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর আড়াই টার দিকে উপজেলার বৈদ্যেরবাজার হাড়িয়া গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
| বিজ্ঞাপন ২০২৪ |
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রজব আলীর হাত-পা,
চোখ ও মুখ খোলা ছিল। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া
গেছে। তবে তার অটো ও মোবাইল ফোন সেট পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত কাউকে
শনাক্ত কিংবা আটক করা যায়নি।
এ ব্যাপারে সোনারগাঁ থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান,
ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
