সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
তুচ্ছ
ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক নাছির
উদ্দিনকে পিটিয়ে আহত করেছে টুরিস্ট পুলিশ ও আনসার সদস্যরা। পরবর্তীতে সোনারগাঁ থানা
পুলিশ আহত যুবলীগ নেতা নাছিরকে উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে
ভর্তি করা হয়েছে।
| বিজ্ঞাপন ২০২৪ |
রোববার (১১ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরের মেলা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা
জানান, সোনারগাঁ উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক নাছির উদ্দিন বাংলাদেশ লোক ও
কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁও জাদুঘর) চত্বরে মাসব্যাপী কারুশিল্প মেলায় তার
বন্ধুদের নিয়ে সন্ধ্যাকালীন অনুষ্ঠান দেখতে মেলায় যান। এ সময় উপস্থিত
আনসার সদস্যের সাথে তার তর্ক হয়। এরই জের ধরে উপস্থিত আনসার সদস্য ও টুরিষ্ট
পুলিশের একটি দল এসে নাছির উদ্দিনকে এলোপাথারি পিটাতে থাকে। এ সময় নাছির উদ্দিন
মাটিতে লুটিয়ে পড়লে উপস্থিত লোকজন সোনারগাঁ থানা পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার
করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লক্সে প্রেরণ করেন।
এ সময়
নাছিরের সাথে থাকা লোকজন উত্তেজিত হয়ে পড়লে সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার
উপ-পরিদর্শক পঙ্কজ ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত করেন। এ ঘটনায় যুবলীগ নেতারা ঘটনার
সাথে জড়িত আনসার সদস্য ও টুরিস্ট পুলিশের শাস্তি দাবি করেন।
