সোনারগাঁওয়ে ৭ দিন যাবত প্রবাসীর স্ত্রী নিখোঁজ! - News Of Sonargaon

শিরোনাম

Sunday, February 4, 2024

সোনারগাঁওয়ে ৭ দিন যাবত প্রবাসীর স্ত্রী নিখোঁজ!

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের বরগাঁও গ্রামের শাহাদাৎ মোল্লার স্ত্রী মোসাঃ লিনা আক্তার (২০) দীর্ঘ ৭ দিন ধরে  নিখোঁজ রয়েছে। তার একটি দেড় বছরের ছেলে সন্তান রয়েছে।

বিজ্ঞাপন ২০২৪

পরিবারের দাবি গত ২৯ জানুয়ারি সোমবার সকালে কাউকে না বলে বাসা থেকে বের হলে সে আর বাসায় ফিরে আসেনি। 


নিখোঁজ লিনা আক্তারের শাশুড়ি হেলেনা বলেন, আমার ছেলে দীর্ঘ ২ বছর ধরে সৌদি আরব প্রবাসে থাকেন। গত ২৯ জানুয়ারি সোমবার বিভিন্ন বিষয় নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে মোবাইল ফোনে কথাকাটাকাটি হয়েছে বলে জানতে পেরেছি। এই অভিমানে পরিবারের কাউকে কিছু না জানিয়ে ঐদিন সকাল ১০ টার দিকে তার দেড় বছরের শিশু সন্তানকে বাসায় রেখে বাসা থেকে বের হয়ে যায়। পরে বাড়ির আশপাশ এলাকাসহ বিভিন্ন আত্মীয়-স্বজনদের বাসায় খোঁজাখুঁজি করেও কোথাও পাওয়া যায়নি। এমনকি তার পিতা-মাতার সাথে যোগাযোগ করা হলে তাদের বাসায়ও যায়নি বলে তারা জানায়।


এই বিষয়ে সোনারগাঁ থানায় নিখোঁজ ব্যক্তির শাশুড়ি হেলেনা বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। যদি কোন হৃদয়বান ব্যক্তি  নিখোঁজ গৃহবধূর সন্ধান পেয়ে থাকেন এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল- ০১৮৩২৬৪৭৮৮৫, ০১৯৩৬৬৩০২৫৮, ০১৮৭৫৯১৭৫৩৭


এই বিষয়ে সোনারগাঁ থানার ওসি কামরুজ্জামান বলেন, অভিযোগ নেওয়া হয়ে। নিখোঁজ ব্যক্তিকে বের করতে পুলিশ কাজ করছে।