সোনারগাঁওয়ে যুবলীগ নেতা হত্যা মামলায় গ্রেফতার ১ - News Of Sonargaon

শিরোনাম

Sunday, January 28, 2024

সোনারগাঁওয়ে যুবলীগ নেতা হত্যা মামলায় গ্রেফতার ১


সোনারগাঁও ( নারায়ণগঞ্জ)  প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সহ- সম্পাদক নজরুল ইসলাম (২৫) কে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামী মো: রানা (৩৫) কে গ্রেফতার করেছে র‍্যাব।

বিজ্ঞাপন ২০২৪

গ্রেফতারকৃত রানা উপজেলার মাঝেরচর এলাকার সোহরাব মেম্বারের ছেলে। গত শুক্রবার সোনারগাঁ উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।


এর আগে গত বৃহস্পতিবার বিকালে নিহত  নজরুল ইসলাম তার শ্বশুরবাড়ি জামপুর ইউনিয়নের কলতাপাড়া এলাকা থেকে নিজ বাড়ীতে যাবার পথে সন্ধ্যায় মাঝেরচর এলাকায় পৌছলে ৮-১০ জনের একদল সন্ত্রাসী পূর্ব পরিকল্পিত ভাবে নজরুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্হানীয়দের সহায়তায় আহত নজরুল ইসলামকে পাশের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে নিহতের স্ত্রী আসমা আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মাঝের চর সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের লাইনম্যান জাকির হোসেন, দায়েন ও রানাসহ সাতজনের নাম উল্লেখসহ আরও পাঁচজনকে অজ্ঞাত আসামি করা হয়।


সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার(এস আই) পংকজ জানান,  আসামিকে হত্যা মামলায় আদালতে পাঠানো হয়েছে।