সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও আসনে নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার হাসনাত বিপুল ভোটে বেসরকারিভাবে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়ে শপথ নেয়ায় পিরোজপুর ৬নং ওয়ার্ড যুবলীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য ও ৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোহাসিন ইসলাম মুন্না।
মঙ্গলবার (১১ জানুয়ারী) এক বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান ৭৬ হাজার ৯৯৭ ভোট অতিরিক্ত পেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে বিজয়ী হওয়া পিরোজপুর সহ সারা সোনারগাঁওয়ে আনন্দের বন্যা বইছে।
উল্লেখ্য যে, গত রবিবার (৭ জানুয়ারি) রাতে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন এই আসনের রিটার্নিং কর্মকর্তা ও নারায়ণগঞ্জ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোমোহাম্মদ মাহমুদুল হক।
তিনি জানান, ১৩১ টি ভোটকেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের আব্দুল্লাহ আল কায়সার হাসনাত পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৮০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি লিয়াকত হোসেন খোকা লাঙ্গল মার্কায় পেয়েছেন, ৩৫ হাজার ৮১১ ভোট।
