সোনারগাঁওয়ে ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত করলেন ইঞ্জিনিয়ার মাসুম - News Of Sonargaon

শিরোনাম

Thursday, January 11, 2024

সোনারগাঁওয়ে ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত করলেন ইঞ্জিনিয়ার মাসুম

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান ব্যক্তিগত অর্থায়নে প্রায় ১০০ ফুট রাস্তা সংস্কার করেছেন।

 

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সরেজমিনে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চেঙ্গাকান্দি গ্রামে বড়জাহান মোল্লার বাড়ি থেকে আজিজ প্রাধানের বাড়ি পর্যন্ত রাস্তার বেহাল দশা জানার সাথে সাথেই উদ্যোগ নিয়ে সংস্কার করা হয়।

 

জানা যায়, বৃষ্টির কারণে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হওয়ায় জনদুর্ভোগে পড়েছিলেন ওই এলাকার বাসিন্দাসহ যানবাহনচালক ও পথচারীরা। জনদুর্ভোগ লাঘবে ও রাস্তার বড়ধরনের ভাঙ্গন ঠেকাতে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজ অর্থেই রাস্তাটি সংস্কার করান।

 

রাস্তাটি সংস্কারের বিষয়ে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, আমি জনপ্রতিনিধি হিসেবে নই, একজন মনুষ হিসেবই মানুষের প্রযোজনে নিজেকে উজাড় করে দিতে চেষ্টা করি সবসময়।একটি রাস্তা ক্ষতিগ্রস্ত অবস্থায় ছিল। মূলত জনদুর্ভোগ নিরাময়ের জন্য আমার এই প্রচেষ্টা। আমি সমাজের অন্য সকল বিত্তশালীদেরও সামাজিক কাজে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।