সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (১১ জানুয়ারি) বিকালে উপজেলার বারদী ইউনিয়ন পরিষদ মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়। বারদী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ফুলের শুভেচ্ছায় সিক্ত হোন আব্দুল্লাহ আল কায়সার।
আব্দুল্লাহ আল কায়সার বলেছেন, 'বিগত ১০ বছরে পিছিয়ে পড়া সেনারগাঁওকে আগামী পাঁচ বছরের মধ্যে উন্নয়ন করে মডেল সোনারগাঁও হিসেবে গড়ে তুলব-এটা আমার চ্যালেঞ্জ।'
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, আরিফ মাসুদ বাবু, জাহিদ হাসান জিন্নাহ, লায়ন মাহবুবুর রহমান বাবুল, সামসুল আলম সামসু, হুমায়ুন কবির ভূঁইয়া, আল আমিন সরকার, সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, বারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ভৌমিক প্রমুখ। এছাড়াও বারদী ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
