সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও)
আসনে নিকটতম প্রতিদ্বন্ধীর কাছ থেকে ৭৬ হাজার ৯৯৭ ভোট বেশি পেয়ে আওয়ামী লীগ মনোনীত
নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ
আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।
![]() |
| বিজ্ঞাপন ২০২৩ |
রবিবার (৭ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, সোনারগাঁয়ে মোট ৩ লাখ ৪৫ হাজার ৬৩৭ জন ভোটারের মধ্যে মোট ভোট কাস্ট হয়েছে ১ লাখ ৫৩ হাজার ১২০ ভোট। যা মোট ভোটারের ৪৪.৫৬%।
সোনারগাঁওয়ের ১৩১টি কেন্দ্রে ভোট গণনা শেষে নৌকা মার্কা নিয়ে আব্দুল্লাহ আল কায়সার পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৮০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ৮১১ ভোট।
আসনটিতে আওয়ামীলীগ,
জাতীয়পার্টি ছাড়া আরো ৬ জন প্রার্থী নির্বাচনে
প্রতিদ্বন্ধিতা করেছেন। আওয়ামী লীগের নৌকা মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল কায়সার
হাসনাত পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৮০৮
ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি লিয়াকত হোসেন খোকা লাঙ্গল প্রতিকে পেয়েছেন ৩৫ হাজার ৮১১
ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী এইচএম মাসুদ দুলালের ঈগল প্রতিকে পেয়েছেন ২১৪ ভোট, বিএনএম ওয়ারিউল রহমান খাঁন
নোঙ্গল পেয়েছেন ২৬৬ ভোট, নারায়ণদাস
বিকল্পধারা কুলা প্রতিক পেয়েছেন ১৯১ ভোট,
বাংলাদেশ সুপ্রিমপার্টির আসলাম একতারা প্রতিকে পেয়েছেন ৭২৫
ভোট, বাংলাদেশ
সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আরিফ পেয়েছেন ১৩৬ ভোট ও তরিকত ফেডারেশনের মুজিবুর
রহমান মানিক ফুলের মালা পেয়েছেন ২৮৯ ভোট।

