সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
সোনারগাঁওয়ের ইতিহাসে প্রথম কোন জাতীয় ফুটবল টুর্নামেন্টে সোনারগাঁ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শুক্রবার (২০ অক্টোবর) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) পুরো নারায়নগঞ্জ জেলায় উভয় শাখায় চ্যাম্পিয়ন হয়েছে সোনারগাঁ উপজেলা।
নারায়ণগঞ্জ ওসমানী পৌর ষ্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সোনারগাঁয়ের বালিকা টিম ১-০ গোলে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপর খেলায় সোনারগাঁয়ের বালক ফুটবল টিম ট্রাইব্রেকারে ৮-৭ গোলে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নারায়নগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হক।
এমন কৃতিত্বপূর্ণ অর্জনে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা চ্যাম্পিয়ন উভয় দলকে অভিনন্দন জানিয়েছেন।
