সোনারগাঁওয়ে “প্রতিবন্ধী শিশু ধ"র্ষ"ণে”র ঘটনায় ছাত্রদল নেতা গ্রেফতার - News Of Sonargaon

শিরোনাম

Monday, October 23, 2023

সোনারগাঁওয়ে “প্রতিবন্ধী শিশু ধ"র্ষ"ণে”র ঘটনায় ছাত্রদল নেতা গ্রেফতার

সোনারগাঁওয়ে “প্রতিবন্ধী শিশু ধ"র্ষ"ণে”র ঘটনায় ছাত্রদল নেতা গ্রেফতার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় র্যাব-১১র অভিযানে সোনারগাঁও থেকে ছাত্রদল নেতা ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামী মোঃ আশরাফুল (২০) কে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন ২০২২

রোববার (২২ অক্টোবর) রাতে র্যাব (্যাপিড একশন ব্যাটালিয়ন (্যাব) তালতলা এলাকা থেকে সোনারগাঁও থানার জামপুর ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক মো: আশরাফুল কে গ্রেফতার করে। আশরাফুল জামপুর ইউনিয়নের উটমা গ্রামের আমির হোসেনের ছেলে।


্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ভিকটিম (১৩) একজন বুদ্ধি প্রতিবন্ধী, গ্রেফতারকৃত আসামী মোঃ আশরাফুল ভিকটিমের নিকট আত্মীয় এবং বাড়ি পাশাপাশি হওয়ায় প্রায় সময় ভিকটিমের বাড়িতে আসা যাওয়া করতো। তারই প্রেক্ষিতে গত ১১ অক্টোবর সকালে ভিকটিমের মা কাজের ফাঁকে সুযোগ বুঝে বুদ্ধি প্রতিবন্ধী ভিকটিম (১৩) নিজ ঘরে একা জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে ভিকটিম চিৎকার দিলে ভিকটিমের মা ঘরের মধ্যে প্রবেশ করলে সে দৌড়ে পালিয়ে যায়।

 

এ ঘটনায় পরদিন ভিকটিমের ভাই বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং-১৬। মামলার পর থেকে আসামী কৌশলে আত্মগোপন করে। এবিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সোনারগাঁ থানায় মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।