সোনারগাঁওয়ে ১৭৯০ জন কৃষক পেলো বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার - News Of Sonargaon

শিরোনাম

Wednesday, October 18, 2023

সোনারগাঁওয়ে ১৭৯০ জন কৃষক পেলো বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা অডিটোরিয়ামে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজওয়ান -উল ইসলামের সভাপতিত্বে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা। সোনারগাঁ উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১৭৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করেন তিনি।




বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তি এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।


স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তার আফরোজা সুলতানা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা অফিসার ইনচার্জ মাহবুব আলম, সুমন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, সনমান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ হাসান জিন্না, বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল আমিন সরকার,মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সাদিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রশিদ মোল্লা প্রমুখ।