দৈনিক যুগান্তর থেকে সংগৃহীত:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার কাঁচপুরের কুতুবপুর এলাকায় আপন বড় ভাইয়ের নির্মম প্রহারে দক্ষিণ আফ্রিকা প্রবাসী ছোট ভাইসহ দুজন মারাত্মকভাবে আহত হয়েছে। এ সময় বড় ভাইয়ের দাঁতের কামড়ে ছোট ভাইয়ের ডান হাতের বৃদ্ধা আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে।
![]() |
| বিজ্ঞাপন ২০২৩ |
শনিবার (১৪ অক্টোবর) দুপুরে কুতুবপুরে এলাকাবাসী আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধারের পর সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের কুতুবপুর এলাকার মৃত আফাজউদ্দিনের ছেলে দক্ষিণ আফ্রিকা প্রবাসী আল আমিন এক বছর আগে দেশে এসে তার পৈতৃক বাড়িতে বসবাস করার চেষ্টা করে। এ সময় তার বড় ভাই জাকির হোসেন ও তার স্ত্রী সাথী বেগম আল আমিনকে পৈতৃক বাড়িতে বসবাস করতে বাধা দেয়। এ ঘটনার পর থেকে আল আমিন ভাড়া বাসায় বসবাস করে আসছিল। দীর্ঘদিন পর শনিবার দুপুরে আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে আল আমিন তার পৈতৃক বাড়িতে উঠার চেষ্টা করলে তার বড় ভাই জাকির হোসেন ও তার সহযোগীরা বাধা দেয়।

