সোনারগাঁও(নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সোনারগাঁওয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও শান্তি সমাবেশে
প্রধান অতিথির বক্তব্যে সরকারের সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “খেলা হবে,
এখন কোয়াটার ফাইনাল, এরপর সেমি-ফাইনাল তারপর জানুয়ারি তে ফাইনাল খেলা হবে। খেলা হবে,
দূর্নীতির বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, অর্থপ্রাচারের বিরুদ্ধে, ফখরুলের বিরুদ্ধে,
তারেক রহমানের বিরুদ্ধে খেলা হবে”।
শুক্রবার
(১৩ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুর মোড়ে ঢাকার প্রবেশপথে আওয়ামীলীগের শান্তি
সমাবেশে অংশ নিয়ে তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের
দেয়া বক্তব্য প্রসঙ্গে বলেন, এই সরকারের সময় শেষ না, বিএনপির সময় শেষ, ফখরুলের সময়।
পিটার হাসের সঙ্গে কথা বলে সাংবাদিকদের কে বলে আমার সাথে কোন কথা হয়নি। আসলে মির্জা
ফখরুল মিথ্যা কথা বলে, বিএনপি মিথ্যা কথা বলে। বিএনপি গুজবের রাজনীতি করে”।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জি২০ সফর ও সাম্প্রতিক বিদেশ সম্পর্কে বলেন,
“ক্ষমতায় যাওয়ার জন্য তোমরা (বিএনপি) ঘুরাঘুরি করছো, শেখ হাসিনা কোথায় নিজের
প্রয়োজনে ঘুরাঘুরি করেন নাই। লাভ নাই, মার্কিন যুক্তরাষ্ট্র তত্ত্বাবধায়ক সরকারের
কথা বলে নাই। শেখ হাসিনার পদত্যাগ দেয়ার কথা বলে নাই, পার্লামেন্টের পদত্যাগ দেয়ার
কথা বলে নাই, মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীন নির্বাচন কমিশনের পদত্যাগ চাই না।
মার্কিন যুক্তরাষ্ট্র এর একটা ও চায় না। কিসের উপর ভিত্তি করে তোমরা ঘুরাঘুরা
করছো? পিটার হাসের মুরব্বিরা ঐ সেলফির সঙ্গে কথাও বলে দিয়েছেন। তাই এখন আর এসব বলে
লাভ নেই”।
অনুষ্ঠানে
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার ও
সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, আওয়ামী
লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা
আজম এমপি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য
একেএম শামীম ওসমান, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত
শহিদ মোহাম্মদ বাদল, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, বাংলাদেশ আওয়ামী
যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল খান নিখিল, মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন,
সাধারণ সম্পাদক খোকন সাহা,সামসুল ইসলাম ভূঁইয়া, দীপক কুমার বনিক, মাহফুজুর রহমান কালাম,
মোশাররফ হোসেন, মারুফুল ইসলাম ঝলক প্রমুখ।
