সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
বুধবার দিনভর উপজেলার পিরোজপুর ও রতনপুর গ্রামের অবৈধ গ্যাস সংযোগ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
![]() |
| বিজ্ঞাপন ২০২৩ |
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী
ম্যাজিস্ট্রেট আর্নিকা আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় ৬ কিলোমিটার এলাকার
অবৈধ গ্যাসের পাইপ তুলে ফেলেন।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানির মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মো.মনিরুজ্জামান বলেন, পিরোজপুর ও রতনপুর গ্রামের আবাসিক বাসাবাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে রান্নার কাজ চালিয়ে আসছে। অবৈধ গ্যাস সংযোগের ফলে এ এলাকার বাসিন্দারা সরকারকে কোটি টাকার রাজস্ব ফাকিঁ দিচ্ছেন। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে গ্যাস সংযোগহ বিচ্ছিন্ন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস
মেঘনা ঘাট অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম সহ বিপুল সংখ্যক পুলিশ
সদস্যরা।

