সোনারগাঁওয়ে ২য় স্ত্রীর হাতে স্বামী খুন, আটক ১ - News Of Sonargaon

শিরোনাম

Friday, September 22, 2023

সোনারগাঁওয়ে ২য় স্ত্রীর হাতে স্বামী খুন, আটক ১


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

পারিবারিক বিষয় নিয়ে স্বামী স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করে স্ত্রী'র হাতে স্বামী হত্যার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী রোজিনা বেগমকে (৪২) জিজ্ঞাসাবাদের জন্য থানা পুলিশ তাকে আটক করেন। শুক্রবার বিকেলে উপজেলার কাচপুর সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত স্বামী শাহজাহান (৪৮) চাঁদপুর জেলার শাহরাস্তি এলাকার মৃত শরীফ ভান্ডারীর ছেলে ও কাচপুর সোনাপুর এলাকার আক্কাস আলীর ভাড়াটিয়া নিহতের স্বজনরা জানান, নিহত শাহাজাহানের ২য় স্ত্রী রোজিনাকে নিয়ে কাচপুর এলাকার আক্কাস আলীর বাড়ীতে ভাড়া থাকতেন। শুক্রবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কথা- কাটাকাটির একপর্যায়ে ২য় স্ত্রী রোজিনা বেগম তার স্বামী শাহাজাহানের অন্তুকোষে আঘাত করেন। এসময় শাহাজাহান কে আহত অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সোনারগাঁ থানা অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, অভিযুক্ত ২য় স্ত্রীকে আটক করে লাশ মর্গে পাঠানো হয়েছে।