সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঠের ট্রাকে করে মাদকের চালান নিয়ে যাওয়ার সময় ১৬ হাজার ৫ শত পিস ইয়াবাসহ একজন কে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২ টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা চেকপোষ্টে তল্লাশি চালিয়ে মোহাম্মদ কামাল নামে একব্যক্তিকে আটক করা হয়েছে।
তল্লাশি অভিযান পরিচালনা করেন সোনারগাঁ থানা পুলিশের তদন্ত ওসি এসআই আহসান উল্লাহ। তিনি জানান, কাঠের নিচে ইয়াবার চালান নিয়ে এসেও শেষ রক্ষা হলো না মোহাম্মদ কামাল উদ্দিনের। অদ্য দুপুর ২ ঘটিকার সময় মেঘনা চেকপোষ্টে তল্লাশি পরিচালনা করে ১৬৫০০ পিস ইয়াবাসহ উপরোক্ত আসামিকে গ্রেপ্তার করিলাম। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
