বারদীতে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত - News Of Sonargaon

শিরোনাম

Monday, September 18, 2023

বারদীতে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

বারদীতে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় ৬ বছরের শিশু আয়েশা নিহত হয়েছে।

বিজ্ঞাপন ২০২৩

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গোড়ালপাড়া এলাকায় তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত আয়েশাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। 


নিহত আয়েশা (৬) উপজেলার বারদী গোলালপাড়া এলাকার রতন মিয়ার মেয়ে। স্থানীয়রা জানান, গোয়ালপাড়া গ্রামের রতন মিয়ার মেয়ে আয়েশা সকাল ১০টার দিকে খেলা করতে বাড়ি থেকে রাস্তায় চলে আসে। এসময় দ্রুতগামী একটি অটো রিক্সা দেখে সে ভয়ে রাস্তা পার হওয়ার সময় অটো রিক্সার সাথে ধাক্কা লেগে মারাত্মক আহত হয়। আহত আয়েশাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েেরী করা হয়েছে।