নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র মন্ত্রীর আশির্বাদপুষ্ট হলেন ইঞ্জিনিয়ার মাসুম - News Of Sonargaon

শিরোনাম

Saturday, September 16, 2023

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র মন্ত্রীর আশির্বাদপুষ্ট হলেন ইঞ্জিনিয়ার মাসুম

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র মন্ত্রীর আশির্বাদপুষ্ট হলেন ইঞ্জিনিয়ার মাসুম

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপির আশির্বাদপুষ্ট হলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

বিজ্ঞাপন ২০২২

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় স্বাধীনতা বিরোধী দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের ইতিহাসের সর্বকালের সর্ববৃহৎ সমাবেশের আয়োজন করেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি ও আওয়ামীলীগের প্রভাবশালী নেতা একেএম শামীম ওসমান। সমাবেশের একফাঁকে আয়োজক শামীম ওসমান অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপির সঙ্গে সৌজন্যে স্বাক্ষাত করিয়ে দেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে।

 

এসময় সম্মেলনস্থলে ইঞ্জিনিয়ার মাসুমকে স্বরাষ্ট্র মন্ত্রীকে পা ছুঁয়ে সালাম করলে স্বরাষ্ট্র মন্ত্রী তাকে মাথায় হাত বুলিয়ে আশির্বাদ করেন এবং হাসিমুখে কুশল বিনিময় করেন। আওয়ামীলীগের প্রভাবশালী নেতা একেএম শামীম ওসমান ও স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে ইঞ্জিনিয়ার মাসুমের মিনিট পাঁচেকের সৌজন্য স্বাক্ষাতে কি নিয়ে কথা হয়েছে তা এখনো জানা যায়নি।

 

উল্লেখ্য যে, এর আগে একেএম শামীম ওসমানের ডাকে সাড়া দিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রায় ১২ হাজার নেতাকর্মীসহ দুটি লঞ্চে করে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার ও সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম সম্মেলনস্থলে পৌছান।  

 

সৌজন্য স্বাক্ষাতকালে মঞ্চে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুসহ সম্মেলনে আগত অন্যান্য অতিথিবৃন্দ।