সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক শেখ কামালের ৭৪-তম
জন্মবার্ষিকী পালিত হয়েছে।
![]() |
| বিজ্ঞাপন ২০২৩ |
শনিবার (৫ আগস্ট) সকাল উপজেলার মোগরাপাড়া কাঁচাবাজারে মোবারক হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে শেখ কামালের ৭৪-তম জন্মবার্ষিকীতে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেনের ছেলে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য এরফান হোসেন দীপ।
বাবার স্মৃতি ও স্বপ্নকে জনগনের মধ্যে পৌছে দিতে
গড়ে তোলা “মোবারক হোসেন স্মৃতি সংসদ” এর চেয়ারম্যান দীপ বলেন, ‘বঙ্গবন্ধু, শেখ কামাল ও তার পরিবারের শহীদ
সদস্যদের রুহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করছি’।
এসময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, সম্ভপুরা ইউনিয়ন আওয়ামী লীগ
নেতা জানে আলম, শহিদুল্লাহ
মোগরাপাড়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হোসেন, মোগরাপাড়া ইউনিয়নের
সাবেক মেম্বার আনোয়ার আলী, মানিক, মুজিবুর। সোনারগাঁ উপজেলা
যুবলীগ নেতা শাহজালাল, আলী
হোসেন, আবির, রাছেল, আলম। সোনারগাঁও উপজেলা
ছাত্রলীগ নেতা কবির প্রধান, শান্ত, সিয়াম, হাবিব, মারুফ, হাসান, সাব্বির, আজিজুর রহমান রনি, রাসেল, আরমান মৎস্যজীবী লীগ বারদী
ইউনিয়ন সভাপতি আলী আহমদ। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাবেক সভাপতি
নাহিদুল ইসলাম খোকন, ভারপ্রাপ্ত
সম্পাদক সাইফুল ইসলাম সিফাত ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ ও
সাধারণ জনগণের উপস্থিতিতে অনুষ্ঠানে বিশেষ মোনাজাত করা হয়।

