সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের
সোনারগাঁ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজিত "দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৩"-এ
সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হয়েছে।
![]() |
| বিজ্ঞাপন ২০২৩ |
বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত টানা চলা বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসারের পক্ষ থেকে কাজল দেওয়ান পাল। পুরো আয়োজনে সভাপতিত্ব করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান।
"দুর্নীতি প্রতিরোধ বিষয়ক
বিতর্ক প্রতিযোগিতা-২০২৩"
বিতর্কে সেরা বক্তা হিসাবে নির্বাচিত হয়েছে সোনারগাঁ
ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের দলনেতা সানজিদা ইসলাম।
চূড়ান্ত
বিতর্কে সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পক্ষ দল এবং সোনারগাঁ ক্যাপিটাল
স্কুল এন্ড কলেজ বিপক্ষ দল হিসেবে বিতর্কে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বিজয়ী দলকে পুরস্কার
তুলে দেন আগত অতিথিরা।
এসময় বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের পরিচালক আমিনুল ইসলাম, অন্যান্য শিক্ষক ও
শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

